ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরস্থ রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন করে সাজানো কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহ।এছাড়া পুনর্গঠিত কমিটিতে মোট ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তরা হলেন—অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন এবং মাওলানা আশরাফ মাহাদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।দলের নীতিগত সিদ্ধান্ত ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যেই কেন্দ্রীয় এ নেতৃত্বে পরিবর্তন ও পুনর্গঠন আনা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা