গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজন নিহত
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে দুই রুশ নাগরিকের মারামারির পর কুদরিন সার্গেই (৫৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেনচেভ (৫৩) নামে আরেক রুশ নাগরিক আহত হয়েছেন।সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের নতুনহাটসংলগ্ন গ্রিনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে ঘটনাটি ঘটে।আহত মেনচেভ পাবনার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির কর্মী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।[BANGVIEWS-POST:3053]প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে ওই কক্ষে দুই রুশ নাগরিক একসঙ্গে মদপান করছিলেন। একপর্যায়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় এবং পরে তা মারামারিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। পরে পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কুদরিন সার্গেই মারা যান। আহত মেনচেভের চিকিৎসা চলছে।[BANGVIEWS-POST:3052]ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান বাংলানিউজকে বলেন, অতিরিক্ত মদপানের পর মারামারির ঘটনায় কুদরিন সার্গেইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রুশ দূতাবাসের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে।ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানিয়েছেন ওসি।