সাকলায়েনকে নিয়ে আবেগঘন মন্তব্য, যা বলেছিলেন পরীমনি
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা অনুবিভাগ) কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে নিশ্চিত করেছেন।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি দায়িত্বের বাইরে গিয়ে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নৈতিকতা বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে প্রস্তুত করা প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। পরবর্তী ধাপে এটি রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এবং অনুমোদন পেলে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।২০২১ সালের ৯ জুন রাতে সাভারের ঢাকা বোট ক্লাবে অভিনেত্রী পরীমনির সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার পর ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ওই ঘটনায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরীমনি। মামলার তদন্ত তদারকির দায়িত্বে ছিলেন গোলাম সাকলায়েন।পরবর্তীতে সাকলায়েনের সঙ্গে পরীমনির ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে তদন্ত কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয় এবং বিষয়টি নিয়ে পৃথক তদন্ত কমিটিও গঠন করা হয়।[BANGVIEWS-POST:197]এ ঘটনায় চলমান আলোচনার মধ্যে সে সময় এক সাক্ষাৎকারে পরীমনি বলেছিলেন, বিষয়টি তিনি নিশ্চিত নন এবং এটি ব্যক্তিগত আক্রোশের ফল হতে পারে।তিনি আরও বলেন, “এটা প্রেম-ভালোবাসার সম্পর্কের কারণে হয়েছে—আমি তা বিশ্বাস করি না। সাধারণত কেউ সফল হলে তাকে ঘিরে নানা ধরনের আলোচনা তৈরি হয়।”
সাকলায়েনের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রসঙ্গে পরীমনি বলেন, এটি তার কাছে অস্বাভাবিক ও অন্যায্য মনে হয়েছে এবং তিনি বলেন, “সাকলায়েনের জন্য খারাপ লাগছে।”