ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন। গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় সোমবার (৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন আদালত তার জামিন মঞ্জুর করেন।ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদের আদালত শর্তসাপেক্ষে এ জামিনের আদেশ দেন।আসামিপক্ষের আইনজীবীর তথ্য অনুযায়ী, ২ হাজার টাকার মুচলেকায় মামলার ধার্য তারিখ পর্যন্ত গোলাম মহিউদ্দিনকে জামিন দেওয়া হয়েছে। মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করা রয়েছে।এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় গোলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলায় তাকে ৪ নম্বর আসামি করা হয়েছে।মামলার ঘটনার সূত্রপাত গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে। ওই রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা চালানো হয়। একই সময় ‘ব্রাউনফিশ’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালায় হামলাকারীরা।ঘটনার পরদিন, ২৭ সেপ্টেম্বর নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জামিন পেলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন