ঢাকায় ট্রাফিক লঙ্ঘনে ডিএমপির ২৯১০ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ৯১০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সময়ে ৫৯১টি যানবাহন ডাম্পিং এবং ৩৮৫টি যানবাহন রেকার করা হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে ডিএমপি।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটটি ট্রাফিক বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে। এ এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮২১টি মামলা করা হয়েছে।অন্য বিভাগগুলোর মধ্যে মতিঝিলে ৪২৬টি, উত্তরায় ৪১৭টি এবং ওয়ারীতে ৪১৬টি মামলা হয়েছে।এ ছাড়া মিরপুর বিভাগে ৩৫৬টি, তেজগাঁও বিভাগে ১৭৬টি, লালবাগ বিভাগে ১৬৬টি এবং রমনা বিভাগে ১৩২টি মামলা দায়ের করা হয়েছে।অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলার পাশাপাশি ৫৯১টি গাড়ি ডাম্পিং করা হয়। একই সময়ে আরও ৩৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতেই নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশের ট্রাফিক বিভাগ।