ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (৩ আগস্ট) দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য জানিয়েছে।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন ওমিদ বেহজাদ ও পুরিয়া সাফভাত। ইরানি বিচার বিভাগের দাবি, গত বছরের ১২ দিনের যুদ্ধ এবং বর্তমানে চলমান সংঘাতের সময় তাঁরা ইসরায়েলকে সামরিক স্থাপনার স্থানাঙ্ক, ছবি ও অন্যান্য গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিলেন।[BANGVIEWS-POST:3056]ইরানি কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তাঁদের সরবরাহ করা তথ্য ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহার করা হয়েছে। বিচারিক কার্যক্রম শেষে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সোমবার তা কার্যকর করা হয়েছে।তবে কোন স্থানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি মিজান।[BANGVIEWS-POST:3055]ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে গুপ্তচরবৃত্তি এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত মামলায় কঠোর অবস্থান নিয়েছে তেহরান। এর আগে জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভের সময় চার পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়।মানবাধিকার সংস্থাগুলো ইরানের এ ধরনের মামলার বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও অভিযুক্তদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। অন্যদিকে ইরানি বিচার বিভাগের দাবি, দেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই সাজা কার্যকর করা হয়।সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে দুজনের মৃত্যুদণ্ড