ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অস্ত্র ফেলে সামরিক ঘাঁটি ছাড়লেন কয়েক ডজন ইসরায়েলি সেনা

ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে বিরোধের জেরে অনুমতি ছাড়াই সামরিক ঘাঁটি ছেড়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের কয়েক ডজন সদস্য।বৃহস্পতিবার (৩০ জুলাই) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সেনারা দক্ষিণাঞ্চলের এসদে তেইমান ঘাঁটিতে অস্ত্র রেখে বেরিয়ে যান।[BANGVIEWS-POST:2816]সেনাবাহিনীর তথ্যমতে, ইউনিটের সদস্যদের টাঙানো কয়েকটি সাইনবোর্ড খুলে ধ্বংস করার নির্দেশ দেন ব্যাটালিয়ন কমান্ডার। আইডিএফের দাবি, সাইনবোর্ডগুলোতে নতুন সদস্যদের প্রতি অপমানজনক উপাদান ছিল।তবে সংশ্লিষ্ট সেনাদের ভাষ্য, সাইনবোর্ডগুলো তাদের ইউনিটের দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইডিএফ।সূত্র: টাইমস অব ইসরায়েল

অস্ত্র ফেলে সামরিক ঘাঁটি ছাড়লেন কয়েক ডজন ইসরায়েলি সেনা