গাজীপুর সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফজলুর রহমান
আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির প্রার্থী হিসেবে গাজীপুর মহানগর সহসভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে এ ঘোষণা দেন।[BANGVIEWS-POST:1140]মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস।দলীয় নেতারা আশা করছেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মাওলানা ফজলুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন।