ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারে মোটরসাইকেলে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুরের ব্যস্ততম চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকাগামী ফ্লাইওভারের ওপর একটি চলন্ত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেল পৌনে ৪টার দিকে চান্দনা-চৌরাস্তার ফ্লাইওভারে এ নাশকতামূলক ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই ফ্লাইওভার দিয়ে চলাচলকারী যানবাহনের চালক ও স্থানীয় পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা-পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা নিজেরাই মোটরসাইকেলটি ফ্লাইওভারের ওপর চালিয়ে নিয়ে আসে। এরপর হঠাৎ সেটিতে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যেই সেখান থেকে সটকে পড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসন থানার উপপরিদর্শক (এসআই) নুরু মিয়া জানান, কারা বা কী উদ্দেশ্যে মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে ভীতি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অংশ হিসেবে এ ঘটনা ঘটানো হতে পারে। তিনি উল্লেখ করেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ জোর তদন্ত শুরু করেছে।

চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারে মোটরসাইকেলে আগুন দিল দুর্বৃত্তরা