৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি থাকবে কি না, যা বলছে বিজিএমইএ
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশব্যাপী সাধারণ ছুটি থাকবে। জরুরি কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস এ ছুটির আওতায় থাকবে। তবে এদিন পোশাক কারখানায় ছুটি থাকবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির ২০২৬ সালের অনুমোদিত উৎসব ছুটির তালিকায় ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটি রাখা হয়েছে।[BANGVIEWS-POST:3055]বিজিএমইএর তালিকায় বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বরের শ্রম অধ্যাদেশ অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি দিতে হবে। বিধি অনুযায়ী মালিকপক্ষ এসব ছুটির দিন ও তারিখ নির্ধারণ করবে।[BANGVIEWS-POST:3054]সে অনুযায়ী যেসব পোশাক কারখানা বিজিএমইএর অনুমোদিত তালিকা অনুসরণ করে বার্ষিক উৎসব ছুটি নির্ধারণ করেছে, সেসব কারখানায় ৫ আগস্ট ছুটি থাকার কথা।তবে জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।