ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মির্জা ফখরুল

মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে যুক্ত করতে হবে।তিনি বলেন, একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।রোববার রাজধানীর শহীদ ফারহান ফাইয়াজ প্লে গ্রাউন্ড মাঠে আয়োজিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।[BANGVIEWS-POST:2136]মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা প্রতিযোগিতামূলক ও উপভোগ্য খেলা উপহার দিয়েছেন। একটি দল চ্যাম্পিয়ন হলেও পুরো আয়োজনের মাধ্যমে সবাই খেলাধুলার আনন্দ উপভোগ করেছেন।তিনি তরুণদের উদ্দেশে বলেন, মাদককে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করতে হবে এবং এর বিরুদ্ধে সামাজিকভাবে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ফুটবল খেলা দেখে মুগ্ধতা প্রকাশ করেন মন্ত্রী। তাদের উৎসাহ দিতে অংশগ্রহণকারী দুই দলকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: মির্জা ফখরুল