ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খাড়গ দ্বীপে ফের তেল লোডিং শুরু করল ইরান

জুলাইয়ের পর প্রথমবারের মতো ইরানের গুরুত্বপূর্ণ খাড়গ দ্বীপের একটি টার্মিনালে তেলবাহী ট্যাংকারে অপরিশোধিত তেল লোড করতে দেখা গেছে। সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ট্যাংকারট্র্যাকার্স এ তথ্য জানিয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) খাড়গ দ্বীপের আজারপাদ জেটিতে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার বা ভিএলসিসিতে তেল লোডিংয়ের কার্যক্রম দেখা যায়। ট্যাংকারটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল তোলা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্যাংকারট্র্যাকার্স জানায়, খাড়গ দ্বীপ ছাড়াও ইরানের অন্যান্য তেল টার্মিনালে ট্যাংকারে তেল লোডিং কার্যক্রম অব্যাহত রয়েছে।[BANGVIEWS-POST:3726]সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, ইরানের বর্তমান তেল উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ দেশটির অভ্যন্তরীণ পরিশোধনাগারের চাহিদা মেটাতে ব্যবহৃত হচ্ছে। ফলে বিপুল পরিমাণ অতিরিক্ত অপরিশোধিত তেল রপ্তানির প্রয়োজন তুলনামূলকভাবে সীমিত থাকতে পারে।খাড়গ দ্বীপ ইরানের অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দীর্ঘ বিরতির পর সেখানে বড় ট্যাংকারে তেল লোডিংয়ের ঘটনা দেশটির জ্বালানি ও তেল রপ্তানি কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।সূত্র: মিডল ইস্ট আই

খাড়গ দ্বীপে ফের তেল লোডিং শুরু করল ইরান