ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খামেনির শেষ বিদায় ঘিরে বিপুল প্রাণহানির আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ঘিরে বড় ধরনের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ওয়েল্ট। সংবাদমাধ্যমটির দাবি, ইরানের একটি গোপন সরকারি চিঠিতে সাত দিনের এই আয়োজনে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়েছে।[BANGVIEWS-POST:1172]শনিবার প্রকাশিত প্রতিবেদনে ওয়েল্ট জানায়, তেহরানের নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক কথিত ওই গোপন চিঠি তাদের কাছে পাঠিয়েছেন। চিঠিটি ইরানের রেড ক্রিসেন্ট ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের কাছে পাঠানো হয়েছে বলে দাবি করা হয়েছে।ওই চিঠির বরাতে প্রতিবেদনে বলা হয়, খামেনির সাত দিনব্যাপী রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে বিপুল জনসমাগম হতে পারে। এতে পদদলিত হওয়া, তীব্র গরম, বিশৃঙ্খলা ও জননিয়ন্ত্রণ সংকটের কারণে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ নিখোঁজ হতে পারেন বলেও সতর্ক করা হয়েছে।প্রতিবেদনে আরও দাবি করা হয়, সম্ভাব্য মৃত্যু ও নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে কাজ করতে একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। পাশাপাশি তেহরানের বেহেশত-ই জাহরা কবরস্থানে নতুন করে কয়েক হাজার কবর প্রস্তুত রাখা হয়েছে।তেহরান পৌরসভার এক কর্মীর বরাত দিয়ে ওয়েল্ট জানায়, নতুন কবরগুলো বাস্তবেই প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এত বড় জনসমাগমে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গরম আবহাওয়া ও লাখো মানুষের ভিড় পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহ প্রথমে তেহরান থেকে কোমে নেওয়া হবে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরে মরদেহ ইরানে ফিরিয়ে এনে আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।[BANGVIEWS-POST:1171]ইরানের পক্ষ থেকে এখনো ওয়েল্টের প্রতিবেদনে উল্লেখ করা কথিত গোপন চিঠি নিয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অতীতে ইরানে বড় জানাজা ও শোকযাত্রায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। এ কারণে খামেনির শেষ বিদায় ঘিরে নিরাপত্তা ও জননিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সূত্র: ওয়েল্ট

খামেনির শেষ বিদায় ঘিরে বিপুল প্রাণহানির আশঙ্কা