ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জানাজা বা শোকানুষ্ঠান চলাকালে কোনো ধরনের হামলা বা আগ্রাসন হলে তার জবাব হবে কঠোর ও অনুতাপজনক।ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আব্দুল্লাহি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, যেকোনো ভুল হিসাব-নিকাশ, আগ্রাসন বা উসকানির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ মাত্রার জবাব দিতে প্রস্তুত রয়েছে।[BANGVIEWS-POST:1177]আলী আব্দুল্লাহি বলেন, ইরান তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ধরনের ছাড় দেবে না। বিশেষ করে সর্বোচ্চ নেতার শেষ বিদায়কে কেন্দ্র করে দেশে যখন লাখো মানুষের সমাগম হচ্ছে, তখন কোনো পক্ষ উত্তেজনা তৈরির চেষ্টা করলে তার পরিণতি ভয়াবহ হবে।আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় ঘিরে ইরানে কয়েক দিনব্যাপী বিশাল আয়োজন চলছে। তেহরানসহ বিভিন্ন শহরে শোকানুষ্ঠান ও জানাজার কর্মসূচি নেওয়া হয়েছে। পরে তার মরদেহ মাশহাদে দাফন করার কথা রয়েছে।খামেনির মৃত্যু ঘিরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের কর্মকর্তারা এরই মধ্যে প্রতিশোধের অঙ্গীকার করেছেন। অন্যদিকে শোকানুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।[BANGVIEWS-POST:1176]বিশ্লেষকদের মতে, খামেনির শেষ বিদায় শুধু একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়; এটি ইরানের জন্য রাজনৈতিক ঐক্য ও শক্তি প্রদর্শনেরও বড় মঞ্চ। তাই এ সময় কোনো হামলার আশঙ্কা সামনে রেখে তেহরান আগেভাগেই কঠোর বার্তা দিচ্ছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড