ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলে শুরু হচ্ছে নতুন নেতৃত্বের অধ্যায়। বিশ্বজয়ী দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো। ২৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। একই সময়ে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির বিদায়েও দলের নেতৃত্ব কাঠামোয় পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। সেই জায়গায় রোমেরোকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছে আর্জেন্টিনার কোচিং স্টাফ।আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদক গাস্তন এদুল জানিয়েছেন, বিশ্বকাপের আগেই রোমেরোকে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনা করেছিল স্কালোনির দল। তাই মেসির বিদায়ের পর নেতৃত্ব নির্বাচন নিয়ে বড় কোনো চমক দেখা যায়নি।[BANGVIEWS-POST:5479]জাতীয় দলের হয়ে রোমেরোর ক্যারিয়ারও বেশ সফল। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ে রক্ষণভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই টটেনহ্যাম হটস্পারের ডিফেন্ডার।মাঠে তার লড়াকু মানসিকতা, আগ্রাসী খেলার ধরন এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা দীর্ঘদিন ধরেই প্রশংসিত। মেসি ওতামেন্দির পর নতুন প্রজন্মের একজন খেলোয়াড়ের হাতে দায়িত্ব তুলে দিয়ে আর্জেন্টিনা ভবিষ্যতের জন্যও একটি পরিষ্কার বার্তা দিয়েছে।নতুন অধিনায়কের সহকারী হিসেবে থাকবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। অভিজ্ঞ এই গোলরক্ষকের উপস্থিতি রোমেরোর নেতৃত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। এখন রোমেরোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মেসির নেতৃত্বে গড়ে ওঠা সাফল্যের ধারা ধরে রাখা। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন যাত্রায় তরুণ এই অধিনায়কের নেতৃত্বই হবে অন্যতম আলোচনার বিষয়।

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো