ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মক্কার কোরআন জাদুঘরে প্রদর্শিত তৃতীয় হিজরি শতাব্দীর বিরল পাণ্ডুলিপি

সৌদি আরবের মক্কার হেরা সাংস্কৃতিক এলাকায় অবস্থিত কোরআন জাদুঘরে তৃতীয় হিজরি শতাব্দীর একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হচ্ছে। প্রাচীন এই নিদর্শন কোরআনের লিখন ও সংরক্ষণ ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।রোববার (৩০ আগস্ট) আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রদর্শিত পাণ্ডুলিপিতে সূরা মারইয়ামের একটি অংশ রয়েছে। এটি প্রাণীর চামড়ার ওপর লাল কালিতে লেখা। প্রাচীন কোরআন লিপির বৈশিষ্ট্য অনুযায়ী এতে কোনো হরকত বা নুকতা ব্যবহার করা হয়নি।[BANGVIEWS-POST:4899]বিশেষজ্ঞদের মতে, ইসলামের প্রথম কয়েক শতাব্দীতে কোরআনের পাণ্ডুলিপি লেখার ক্ষেত্রে এ ধরনের লিপি প্রচলিত ছিল। এই পাণ্ডুলিপি থেকে দর্শনার্থীরা কোরআনের লিখনপদ্ধতির বিকাশ এবং প্রাচীন যুগে কোরআন সংরক্ষণের প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিতে পারছেন।মক্কার হেরা সাংস্কৃতিক এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোরআন জাদুঘর। এখানে বিভিন্ন সময়ের বিরল কোরআনের পাণ্ডুলিপি, ঐতিহাসিক কপি, প্রদর্শনী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে কোরআনের ইতিহাস তুলে ধরা হয়।[BANGVIEWS-POST:4898]হেরা পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জাদুঘর ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে গড়ে উঠেছে। হজ ও ওমরাহ পালন করতে আসা দর্শনার্থীরা এখানে কোরআনের ইতিহাস, সংরক্ষণ ও প্রাচীন পাণ্ডুলিপির ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন।সূত্র: আরব নিউজ

মক্কার কোরআন জাদুঘরে প্রদর্শিত তৃতীয় হিজরি শতাব্দীর বিরল পাণ্ডুলিপি