ফিফার অপারেশন প্রধান কেভিন ল্যামোরের চাকরি শেষ
ফিফার পরিচালক ও অপারেশন প্রধান কেভিন ল্যামোরকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, তিনি জিয়ান্নি ইনফ্যাটিনো এবং তার একটি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠার পরিকল্পনাকে কঠোরভাবে সমালোচনা করেছিলেন।এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিফা কর্তৃপক্ষ কেভিন ল্যামোরকে অপসারণ করেছে, যা আন্তর্জাতিক ফুটবল সংস্থার অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইঙ্গিত বহন করছে।সূত্র: France 24