কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ওয়াসিম
কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।রোববার (৯ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন অনুযায়ী তাকে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:3478]কুমিল্লা সিটি করপোরেশনের জনসংখ্যা বৃদ্ধি ও দ্রুত নগরায়ণের বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি বছরের ১৩ মে কুমিল্লা ওয়াসা গঠনের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। নতুন এ কর্তৃপক্ষের মাধ্যমে নগরবাসীর জন্য নিরাপদ পানি সরবরাহ, উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা এবং আধুনিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা ওয়াসার কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেছেন।