কিশোরগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস, প্রেসার ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচ
কিশোরগঞ্জের হোসেনপুরে হেরার আলো ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ (প্রেসার) ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে হোসেনপুর নতুন বাজার মোড়ে এ কর্মসূচি শুরু হয়। স্থানীয় মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মসূচিতে আগ্রহী ব্যক্তিরা বিনামূল্যে ডায়াবেটিস, রক্তচাপ ও ব্লাড গ্রুপ পরীক্ষা করাতে পারছেন।আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে হেরার আলো ইসলামী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটির কার্যক্রম শুরু হয় ৭ মার্চ ২০২৩ সালে। প্রতিষ্ঠার পর থেকে প্রায় চার বছর ধরে সংগঠনটি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে