ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।সোমবার (১৪ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ দাবি করেন।তার ভাষ্য অনুযায়ী, কিং খালিদ বিমান ঘাঁটির বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। হ্যাঙ্গার, রাডার ব্যবস্থা, রানওয়ে এবং অস্ত্রভান্ডার লক্ষ্য করে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।ইয়াহিয়া সারি আরও দাবি করেন, হামলায় বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হুতিদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সৌদি কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।হুতিদের দাবি, ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের সাম্প্রতিক বিমান হামলার জবাবে সৌদি ভূখণ্ডে এ হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটি অভিযোগ করেছে, গত পাঁচ দিনে ইয়েমেনের বিভিন্ন স্থানে সৌদি যুদ্ধবিমান তিন শতাধিক হামলা চালিয়েছে।এদিকে হামলার খবরের মধ্যে খামিস মুশাইত এলাকায় সাময়িক সতর্কতা জারি করে সৌদি সিভিল ডিফেন্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।হুতি গোষ্ঠী সতর্ক করে বলেছে, ইয়েমেনে সৌদি সামরিক অভিযান অব্যাহত থাকলে সৌদি ভূখণ্ডে তাদের হামলার মাত্রা আরও বাড়ানো হতে পারে।২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের পর থেকে হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের দীর্ঘ সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার কারণে নতুন করে উত্তেজনা বেড়েছে।সূত্র: আনাদোলু এজেন্সি

কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা