ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে রিটের নিষ্পত্তি যেভাবে

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন বলে সরবরাহ করা প্রতিবেদনে জানানো হয়েছে।আদেশের পর আইনজীবী নূরনবী বুলবুল সাংবাদিকদের জানান, রিটকারী মো. আল আমিন আওয়ামী লীগের কেউ নন বলে তাঁরা আদালতে বক্তব্য দিয়েছেন। তাঁর এ ধরনের রিট করার অধিকার নেই বলেও যুক্তি তুলে ধরেন তাঁরা।আদালতে রিটের পক্ষে আইনজীবী ইউনূস আলী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন রিটটি দায়ের করেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল চাওয়া হয়। পাশাপাশি রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিতের আবেদন করা হয়।২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞার কথা বলা হয়।এর আওতায় প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলন আয়োজনসহ সংগঠনগুলোর সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।

আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে রিটের নিষ্পত্তি যেভাবে