ঢাকা    সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বগুড়ায় চারমাথা-কামাড়গাড়ী সড়ক চার লেনে উন্নীতকরণে মতবিনিময়

বগুড়া মহানগরের চারমাথা থেকে নুরানী মোড় হয়ে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প বাস্তবায়ন নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।সভায় চারমাথা থেকে নুরানী মোড় হয়ে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও অন্যান্য অংশীজনের মধ্যে সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।সড়ক সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও সহযোগিতার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।মতবিনিময় সভায় বক্তব্য দেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আলম এবং নির্বাহী প্রকৌশলী রাশেদুজ্জামান।এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদল।সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও জাহিদুল ইসলাম হেলাল, সাংবাদিক নেতা মমিনুর রশীদ শাইন, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল এবং সাধারণ সম্পাদক সামসুজ্জামান।এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরাও উপস্থিত ছিলেন।চারমাথা থেকে কামাড়গাড়ী রেলঘুমটি পর্যন্ত সড়ক চার লেনে উন্নীতকরণের পরিকল্পনা বাস্তবায়ন সামনে রেখে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বগুড়ায় চারমাথা-কামাড়গাড়ী সড়ক চার লেনে উন্নীতকরণে মতবিনিময়