কল্যাণপুরে ককটেল বিস্ফোরণ, জনতার সহায়তায় গ্রেপ্তার ১
রাজধানীর কল্যাণপুরে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলে পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতার সহায়তায় জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মিরপুর জোনের ট্রাফিক পুলিশ।শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।জানা গেছে, ট্রাফিক মিরপুর জোনের ‘ট্যাঙ্গো-১৫১’ লোকেশনে হঠাৎ বিকট শব্দে ৫ থেকে ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা মোটরসাইকেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।এ সময় সেখানে উপস্থিত সাধারণ মানুষের সহযোগিতায় দ্রুত অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করে ট্রাফিক পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।গ্রেপ্তার জাহাঙ্গীরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।