ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুক্তির আগে নেপালে আইনি জটিলতায় আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’

মুক্তির মাত্র তিন দিন আগে নেপালে আইনি জটিলতায় পড়েছে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান অভিনীত স্পাই-কমেডি সিনেমা ‘উড়তা তীর’। আগামী ২৩ অক্টোবর মুক্তির পরিকল্পনা থাকলেও নেপালের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়নি দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে নির্ধারিত সময়ে নেপালে ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপালের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটি পর্যালোচনা করে দেশটির চলচ্চিত্র আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অডিও-ভিজ্যুয়াল ও সম্প্রচার বিভাগ ছবিটির প্রদর্শনের অনুমতি দেয়নি। নেপালের জাতীয় চলচ্চিত্র আইন ২০২৬-এর ৮(৩) ধারা লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।এ বিষয়ে কাঠমান্ডুর অলোকনগরে অবস্থিত ন্যাশনাল সিনেমা গ্রুপ নেপাল প্রাইভেট লিমিটেডকে অবহিত করা হয়েছে। তবে ছবির কোন দৃশ্য বা বিষয়বস্তুকে কেন্দ্র করে আপত্তি উঠেছে, তা নেপালের কর্তৃপক্ষ এখনো প্রকাশ করেনি। ফলে নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।করণ জোহরের প্রযোজনা সংস্থার ব্যানারে নির্মিত সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু মুক্তির ঠিক আগে নেপালে প্রদর্শনের অনুমতি না পাওয়ায় ছবিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মুক্তির আগে নেপালে আইনি জটিলতায় আয়ুষ্মান-সারার ‘উড়তা তীর’