ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সৌজন্য সাক্ষাতে।জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এর সাইডলাইনে তুরস্কে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি প্রতিফলিত হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ আরও সুসংহত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও মালদ্বীপ উভয় দেশই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। এ অবস্থায় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে দুই দেশের সরকারপ্রধানের পর্যায়ের যোগাযোগ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে পারে।

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ