ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ককটেল হামলায় ১৫ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একাধিক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে।সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রবিবার রাত ১টা ৪০ মিনিটে রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণের সময় ওই স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের সদস্য আশরাফুল (২৭)কে গ্রেফতার করা হয়েছে।রামপুরা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সোমবার সকাল ৭টার দিকে বনশ্রী থেকে শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামের দুই জনকে আটক করে।ডিএমপি জানিয়েছে, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় চারজন ক্যান্টনমেন্ট থানা পুলিশের, পাঁচজন গোয়েন্দা পুলিশের এবং তিনজন স্পেশাল রেসপন্স ইউনিটের সদস্যরা অভিযানে অংশ নিয়ে সংশ্লিষ্টদের গ্রেফতার করেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপি কঠোর অবস্থানে রয়েছে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে। শহরজুড়ে পুলিশি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

রাজধানীতে ককটেল হামলায় ১৫ জন গ্রেফতার