ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারায় আনতে বাউবির নতুন উদ্যোগ

কওমি ও আলিয়া ধারার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নতুন দুটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।‘নিশ-৩’ নামের এসব প্রোগ্রামের মাধ্যমে কওমি ধারার আগ্রহী শিক্ষার্থী এবং আলিয়া ধারার ঝরে পড়া শিক্ষার্থীরা বাউবির মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রে ‘বাউবিতে এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন’ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।[BANGVIEWS-POST:4997]কর্মশালার উদ্বোধন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।অনুষ্ঠানে উপাচার্য বলেন, দেশের বড় একটি জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা মানুষের জন্য দ্বিতীয়বার শিক্ষার সুযোগ তৈরি করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।তিনি বলেন, কওমি ধারার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে এসএসসি নিশ-৩ ও এইচএসসি নিশ-৩ প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা নিজেদের ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখে জাতীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।উপাচার্য জানান, নিশ-৩ প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন এখনো চূড়ান্ত হয়নি। কর্মশালায় শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এটি আরও যুগোপযোগী করা হবে।[BANGVIEWS-POST:4996]তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ প্রোগ্রাম চালু করা সম্ভব হবে।বাউবি কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স, লিঙ্গ, পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছা. শিরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।

মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারায় আনতে বাউবির নতুন উদ্যোগ