ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নতুন মৌসুমের শুরুতেই ওয়েস্ট হ্যামের দাপট, পোর্টসমাউথকে ৩-১ গোলে হার

প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। কারাবাও কাপের প্রথম রাউন্ডে পোর্টসমাউথকে ৩-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে হ্যামার্সরা।লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত ছিলেন ৫৩ হাজার ৩৬৯ জন দর্শক। কারাবাও কাপের প্রথম রাউন্ডের ইতিহাসে এটিই সর্বোচ্চ দর্শক উপস্থিতির নতুন রেকর্ড হিসেবে জায়গা করে নিয়েছে।ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়েছিল ওয়েস্ট হ্যাম। ৩৩ মিনিটে আদ্রিয়ান সেগেচিচ গোল করে পোর্টসমাউথকে এগিয়ে দেন। তবে বিরতিতে যাওয়ার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় হ্যামার্সরা।৪৩ মিনিটে কান্তের বাড়ানো দারুণ পাস থেকে বল পেয়ে ভ্যালেন্টিন ক্যাস্তেলানোস গোল করে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান।[BANGVIEWS-POST:3441]প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৫ মিনিটে অধিনায়ক জ্যারড বোয়েনের দূরপাল্লার শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ওয়েস্ট হ্যাম।দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান আরও বাড়ায় হ্যামার্সরা। ৫০ মিনিটে বোয়েনের ক্রস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোল করেন ক্যাস্তেলানোস। এতে ওয়েস্ট হ্যামের লিড দাঁড়ায় ৩-১।শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এই জয়ে কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করার পাশাপাশি নতুন মৌসুমে আত্মবিশ্বাসী সূচনা করেছে দলটি।

নতুন মৌসুমের শুরুতেই ওয়েস্ট হ্যামের দাপট, পোর্টসমাউথকে ৩-১ গোলে হার