ঢাকা    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু সৌদির

ওমরাহ যাত্রীদের জন্য এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন এই ভিসার মাধ্যমে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে।সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকবে। তবে পুরো মেয়াদে সর্বোচ্চ ৯০ দিন সৌদি আরবে অবস্থান করা যাবে।সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি ভিশন ২০৩০ এবং ‘পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য ওমরাহ যাত্রীদের ভ্রমণ সহজ করা, সেবার মান উন্নত করা এবং ডিজিটাল সেবা সম্প্রসারণ করা।[BANGVIEWS-POST:2176]নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার ওমরাহ পালনের জন্য ভিসাধারীদের নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবাদাতার কাছ থেকে সার্ভিস প্যাকেজ নিতে হবে। পাশাপাশি সৌদি আরব সফরের আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করতে হবে।মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব থেকে বের হওয়ার পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকবে। পরবর্তী সফরের আগে প্রয়োজনীয় শর্ত পূরণ করলে এটি পুনরায় কার্যকর হবে।তবে হজ মৌসুমে এই ভিসা কার্যকর থাকবে না। জিলকদ মাসের ১ তারিখ থেকে জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ব্যবহার করা যাবে না।সূত্র: সৌদি প্রেস এজেন্সি

এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু সৌদির