ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে ফিরছেন ঐশ্বরিয়া

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে দেখা দিতে যাচ্ছেন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আলোচিত ফ্যাশন আয়োজন ‘লে দেফিলে’র নবম আসরে অংশ নেবেন তিনি।আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিসের আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় অনুষ্ঠিত হবে তারকাবহুল এ আয়োজন। লরিয়াল প্যারিসের দীর্ঘদিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঐশ্বরিয়ার উপস্থিতি এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে।এবারের ‘লে দেফিলে’ নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, সংহতি ও অন্তর্ভুক্তির বার্তাকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের অভিনয়, ফ্যাশন ও বিনোদন জগতের পরিচিত মুখেরা একই র‍্যাম্পে অংশ নেবেন।ঐশ্বরিয়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র ও ফ্যাশন আয়োজনে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে প্যারিসের ফ্যাশন মঞ্চেও তার উপস্থিতি নিয়মিত আলোচনায় এসেছে। ফলে এবার তিনি কী ধরনের পোশাক ও সাজে র‍্যাম্পে হাজির হন, তা নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।এবারের আয়োজনের সঙ্গে নতুন সৌন্দর্যপণ্যও উন্মোচন করছে লরিয়াল প্যারিস। ভারতীয় ত্বকের বিভিন্ন রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্র্যান্ডটি ‘রানওয়ে ম্যাট কালেকশন’ আনছে। এ সংগ্রহে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ লিকুইড লিপস্টিকের পাঁচটি নতুন শেড যুক্ত হচ্ছে।এর মধ্যে ‘৪২৩ অডাসিয়াস রেড’ নামের একটি শেডকে বিশেষভাবে সামনে আনা হচ্ছে। প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে ঐশ্বরিয়ার সাজেও এই শেড ব্যবহারের কথা রয়েছে।২০১৭ সালে যাত্রা শুরু করে লরিয়াল প্যারিসের ‘লে দেফিলে’। এরপর থেকে ফ্যাশন ও সৌন্দর্যের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও বৈচিত্র্যের বার্তা তুলে ধরার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিতি পেয়েছে আয়োজনটি।এবার ঐশ্বরিয়ার পাশাপাশি সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আন্তর্জাতিক অঙ্গনের আরও বেশ কয়েকজন তারকার অংশ নেওয়ার কথা রয়েছে।

প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্পে ফিরছেন ঐশ্বরিয়া