ঢাকা    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ ২৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মহাখালী বাস টার্মিনালে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে মহাখালী বাস টার্মিনালের পাশে ‘প্রাইম পরিবহন’-এর ওই বাসটিতে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে এবং মাত্র ১৪ মিনিটের মাথায় দুপুর ২টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বাসটি যাত্রী নিয়ে শেরপুর থেকে মহাখালী টার্মিনালে এসে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বা অভ্যন্তরীণ বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন পার্শ্ববর্তী অন্য যানবাহনে ছড়িয়ে পড়তে পারেনি।

মহাখালী বাস টার্মিনালে এসি বাসে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস