ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কবে প্রকাশ হবে এসএসসির ফল, যা জানাল শিক্ষা বোর্ড

লতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশ করা হতে পারে। তবে ফল প্রকাশের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেনি শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ফল প্রকাশের জন্য ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এখন ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বোর্ডগুলো ২৮ জুলাইয়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশ করা সম্ভব। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দিনটিকে সম্ভাব্য তারিখ হিসেবেই বিবেচনা করতে হবে।এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নিয়েছেন।চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি।

কবে প্রকাশ হবে এসএসসির ফল, যা জানাল শিক্ষা বোর্ড