ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এসএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে তা প্রকাশ করা সম্ভব হয়নি। পরে ১০ আগস্ট ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হয়।চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

এসএসসির ফল প্রকাশের নতুন তারিখ ঘোষণা