ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর

সংসদে প্রথম বক্তব্যে র‌্যাবের মতো একটি শক্তিশালী বাহিনীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে এমন একটি বিশেষায়িত সংগঠন প্রয়োজন।লুৎফুজ্জামান বাবর বলেন, বিরোধী দলের অনেক সদস্য শুধু সাম্প্রতিক ১৫ বছরের ঘটনাগুলো দেখছেন, কিন্তু আগের ইতিহাসও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তিনি দাবি করেন, ১৭ আগস্টের সিরিজ বোমা হামলা প্রতিরোধ, শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তায় র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জাতীয় নিরাপত্তার প্রয়োজনে র‌্যাবের মতো দক্ষ ও নিবেদিত বাহিনীর প্রয়োজন রয়েছে।বাবর আরও বলেন, র‌্যাবকে পরিবর্তন করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা হয়েছিল। তবে তিনি তখন যুক্তি দিয়েছিলেন, পরিবর্তনের প্রয়োজন নেই। যদিও বর্তমানে র‌্যাবের পরিবর্তে এসআরবি নামে নতুন সংগঠন গঠনের উদ্যোগকে প্রয়োজনীয় বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, দেশে এখনো বিভিন্ন ধরনের বোমা হামলার ঘটনা ঘটছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। এসব বিবেচনায় একটি বিশেষায়িত বাহিনী থাকা প্রয়োজন।সংসদে বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বাবর বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন, জনগণের নিরাপত্তা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য এই ধরনের বাহিনীর প্রয়োজন রয়েছে।তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার কিছু বিষয় অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় সব তথ্য প্রকাশ্যে আলোচনা করা সম্ভব নয়। তবে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ।

সংসদে প্রথমবারের মতো কথা বললেন লুৎফুজ্জামান বাবর