ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি (SRB)। জব্দকৃত এই বিপুল পরিমাণ মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ২৫ হাজার টাকা।বুধবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে এসআরবি-৪-এর মিডিয়া সেল। গ্রেফতারকৃতরা হলেন মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।এসআরবি-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন শাহিন আলম ও বাবুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ উপায়ে গাঁজা সংগ্রহ করে সুবিধাজনক স্থানে মজুত করতেন। পরবর্তীতে সুযোগ বুঝে আশুলিয়া, সাভার, ধামরাইসহ ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে চড়া মূল্যে তা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি কর্তৃপক্ষ।

আশুলিয়ায় ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২