ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আফগানিস্তান ‘এ’ দলকে ১৭৪ রানে থামাল বাংলাদেশ ‘এ’

এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয়ের সুযোগ তৈরি করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১৭৪ রানেই আটকে দিয়েছে বাংলাদেশের বোলাররা। ফলে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৫ রান।দোহায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আফগান ব্যাটাররা উইকেটে টিকে থাকার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি কেউ। একপর্যায়ে ১২৭ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান।সেখান থেকে দলের সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন অধিনায়ক ইকরাম আলিখিল। ৯২ বল মোকাবিলা করে ৪৮ রান করেন তিনি। তবে মোহাম্মদ রুবেলের বলে বোল্ড হয়ে শেষ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন ইকরাম। তাঁর ইনিংস ছাড়া আফগানিস্তানের অন্য কোনো ব্যাটার ২০ রানের ঘরেও পৌঁছাতে পারেননি।বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিপন মণ্ডল। ৩৯ রান খরচায় তিনটি উইকেট নেন তিনি। ইকবাল হোসেন ইমন ৩২ রানে দুটি এবং সাইফ হাসান মাত্র ১৭ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।আফগানিস্তানের ইনিংস ১৭৪ রানে শেষ হওয়ায় টানা দ্বিতীয় জয়ের জন্য এখন ১৭৫ রান করতে হবে বাংলাদেশ ‘এ’ দলকে।

আফগানিস্তান ‘এ’ দলকে ১৭৪ রানে থামাল বাংলাদেশ ‘এ’