ঢাকা    রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন এশা দেওল

দীর্ঘদিন পর আবারও বলিউডের বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী এশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা সিনেমা ‘প্রতাপ’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমাটিতে তাঁর চরিত্রের প্রথম লুক প্রকাশ করেছেন নির্মাতারা। আগামী ২০ নভেম্বর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতাপ’ সিনেমায় এশা দেওলকে দেখা যাবে পুনম নামের এক নারীর চরিত্রে। জীবনের কঠিন বাস্তবতা, সম্পর্কের টানাপোড়েন এবং নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করার গল্প উঠে আসবে তাঁর চরিত্রের মাধ্যমে।সিনেমাটির ট্রেলার আগামী সোমবার (২৬ অক্টোবর) প্রকাশের ঘোষণা দিয়েছেন নির্মাতারা। এর আগে প্রকাশিত হয়েছে এশা দেওলের চরিত্রের পোস্টার।ভিন্ন চরিত্রে এশা দেওল‘প্রতাপ’-এর গল্পে পুনম এমন একজন নারী, যার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাজুড়ে রয়েছে পরিবার। সবচেয়ে কাছের মানুষের প্রতি গভীর বিশ্বাসকে কেন্দ্র করেই তাঁর জীবন গড়ে উঠেছে। কিন্তু একসময় এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে, যা তাঁর দীর্ঘদিনের বিশ্বাস ও জীবন সম্পর্কে ধারণাকে প্রশ্নের মুখে দাঁড় করায়।এরপর শুরু হয় পুনমের নিজের অস্তিত্ব ও শক্তিকে নতুনভাবে চেনার সংগ্রাম। প্রতিকূলতার মধ্যে তাঁকে খুঁজে নিতে হয় সামনে এগিয়ে যাওয়ার পথ।সিনেমাটির গল্পে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি ক্ষমতা, ন্যায়বিচার এবং মানুষের সিদ্ধান্তের পরিণতির মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এশা দেওলের চরিত্র এই কাহিনিতে আবেগঘন একটি মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন নির্মাতারা।অভিনয়ে ফেরা নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রীনতুন সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এশা দেওল। দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফেরার জন্য উপযুক্ত গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন তিনি।অভিনেত্রীর মতে, ‘প্রতাপ’-এর অন্যতম শক্তি এর গল্প। বিশেষ করে পুনমের জীবনের অপ্রত্যাশিত পরিবর্তন, মানসিক লড়াই এবং নিজের সক্ষমতা আবিষ্কারের বিষয়গুলো চরিত্রটিকে তাঁর কাছে বিশেষ করে তুলেছে।নতুন ধরনের এই চরিত্র দর্শকের মনে জায়গা করে নেবে বলেও আশা করছেন এশা।কারা থাকছেন ‘প্রতাপ’-এসচিন সারাফের রচনা ও পরিচালনায় নির্মিত ‘প্রতাপ’ সিনেমায় এশা দেওলের পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন অমিত সাধ।আরও রয়েছেন সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি, তিগমাংশু ধুলিয়া ও দুষ্মন্ত ওয়াগ। প্রদীপ রঙ্গওয়ানী ও ইউভি ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২০ নভেম্বর মুক্তির জন্য নির্ধারিত রয়েছে।ছবিতে অমিত সাধকে দেখা যাবে একজন অভিজ্ঞ এনকাউন্টার বিশেষজ্ঞের চরিত্রে। একপর্যায়ে তিনি নিজেই আইনি জটিলতার মুখে পড়েন। সেই ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার কাহিনি।বলিউডে এশার দীর্ঘ পথচলাএকুশ শতকের শুরুতে বলিউডে সম্ভাবনাময়ী অভিনেত্রী হিসেবে পরিচিতি পান এশা দেওল।‘কোই মেরে দিল সে পুছে’, ‘না তুম জানো না হাম’, ‘ক্যায়া দিল নে কাহা’, ‘যুবা’, ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘দশ’, ‘শাদি নাম্বার ওয়ান’ ও ‘প্যায়ারে মোহন’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি।পরবর্তী সময়ে বিয়ে, সংসার ও পারিবারিক ব্যস্ততার কারণে বড় পর্দায় তাঁর উপস্থিতি কমে যায়।এবার ‘প্রতাপ’-এর মাধ্যমে আবারও প্রেক্ষাগৃহের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এশা দেওল। চেনা চরিত্রের বাইরে গিয়ে পুনমের জটিল ও আবেগনির্ভর জীবনকে পর্দায় তুলে ধরবেন তিনি।

দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন এশা দেওল