ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের আলোচিত মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা করেন। রায়ের আগে আদালত ৯১ পৃষ্ঠার পর্যবেক্ষণ পড়ে শোনান।ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আবুল হোসেন জানান, মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্য এবং আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:1778]নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি সিলেটের বালাগঞ্জ উপজেলার চান্দাইপাড়া গ্রামের মো. তাহিদ মিয়ার ছেলে।এ ছাড়া শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক এবং অর্জুন লস্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।অন্য একটি ধারায় তাদের প্রত্যেককে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। তবে দুটি সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।অভিযোগ প্রমাণিত না হওয়ায় রবিউল হাসান ওরফে ইসলাম, মাহফুজ রহমান মাসুম, মো. আইনুদ্দিন ওরফে আইনুল এবং মিসবাউল ইসলাম ওরফে রাজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে ৮ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হলে আদালত ১৪ জুলাই রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববিবাহিত এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। পরে পুলিশ ও র‍্যাবের অভিযানে মামলার আট আসামিকে গ্রেপ্তার করা হয়।[BANGVIEWS-POST:1781]তদন্তের সময় কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ডিএনএ পরীক্ষায় ছয়জনের নমুনার সঙ্গে ঘটনার আলামতের মিল পাওয়া যায় বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।তদন্ত শেষে ২০২১ সালের ৩ ডিসেম্বর আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তী সময়ে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হলে ভুক্তভোগী, তার স্বামী, তদন্ত কর্মকর্তা, চিকিৎসক ও বিচারিক হাকিমসহ মোট ২৫ জন সাক্ষ্য দেন।দীর্ঘ সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক এবং বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আলোচিত মামলাটির রায় ঘোষণা করা হলো।

এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন