এমপি আয়নুল হকের গাড়িবহরে হামলা: আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৬ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকা থেকে মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলার ১১ নম্বর আসামি এবং পৌরসভা এলাকার রণতিথা মহল্লার মৃত বাবলু মিয়ার ছেলে।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তার কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।[BANGVIEWS-POST:3826]পুলিশ জানায়, শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতা শামিমুল হাসান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে মোট ৫৫ জনকে আসামি করা হয়েছে।এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এমপি শারীরিকভাবে আহত না হলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে ধানগড়া বাজারে একটি জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্যের গাড়িতে হামলার ঘটনা ঘটে।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংসদ সদস্য আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে তার সঙ্গে থাকা এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া লাইভে হামলার জন্য জামায়াত ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দায়ী করা হয়।[BANGVIEWS-POST:3825]তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। তিনি বলেন, হামলার সময় জামায়াতের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে ছিলেন। ফলে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ ভিত্তিহীন।একই সঙ্গে গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের এই নেতা।পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।