ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এলপিজি পরিবহন সক্ষমতা বাড়াল মেঘনা গ্রুপ

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে পরিবহন ও লজিস্টিক সক্ষমতা বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস।প্রতিষ্ঠানটির বহরে নতুন করে যুক্ত হয়েছে ‘এমটি মারকেন্টাইল-৬৫’ নামের একটি এলপিজি ক্যারিয়ার। জাহাজটির ধারণক্ষমতা ২ হাজার মেট্রিক টন।ফ্রেশ এলপি গ্যাসের তথ্য অনুযায়ী, একই ধারণক্ষমতার আরও দুটি ক্যারিয়ার আগে থেকেই তাদের বহরে রয়েছে। নতুন জাহাজটি যুক্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির নিজস্ব এলপিজি ক্যারিয়ারের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। এসব জাহাজের সম্মিলিত পরিবহন সক্ষমতা ৬ হাজার মেট্রিক টন।নতুন ক্যারিয়ারটি কুতুবদিয়া অ্যাংকরেজ ও চট্টগ্রাম আউটার অ্যাংকরেজ থেকে আমদানি করা এলপিজি মেঘনাঘাট ও মোংলায় ফ্রেশ এলপি গ্যাসের প্ল্যান্টে পরিবহনে ব্যবহার করা হবে।প্রতিষ্ঠানটির আশা, নিজস্ব পরিবহন সক্ষমতা বাড়ায় আমদানি করা এলপিজি দ্রুত প্ল্যান্টে পৌঁছানো এবং দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করা সম্ভব হবে।[BANGVIEWS-POST:5185]এমজিআইয়ের পরিচালক তানভীর মোস্তফা বলেন, অভ্যন্তরীণ বাজারে নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজি সরবরাহ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি পরিবহন ও লজিস্টিক অবকাঠামোয় বিনিয়োগ বাড়াচ্ছে।তিনি বলেন, দেশের এলপিজির চাহিদা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখাই তাদের লক্ষ্য।ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার আবু সায়েদ রাজা বলেন, নতুন ক্যারিয়ার যুক্ত হওয়ায় বছরজুড়ে এলপিজি সরবরাহ অব্যাহত রাখা এবং যেসব এলাকায় সরবরাহ ব্যবস্থা তুলনামূলক দুর্বল, সেখানে সেবা সম্প্রসারণ করা সহজ হবে।দেশের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে এলপিজির ব্যবহার বাড়তে থাকায় সরবরাহ ব্যবস্থার পাশাপাশি সংরক্ষণ ও পরিবহন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনও তৈরি হয়েছে। এ কারণে এলপিজি ব্যবসায় থাকা প্রতিষ্ঠানগুলো নিজস্ব টার্মিনাল, প্ল্যান্ট ও পরিবহন অবকাঠামো সম্প্রসারণে বিনিয়োগ করছে।মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ১৯৭৬ সালে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। বর্তমানে এফএমসিজি, জ্বালানি, নির্মাণসামগ্রী, কাগজ, স্বাস্থ্য ও হাইজিনসহ বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।

এলপিজি পরিবহন সক্ষমতা বাড়াল মেঘনা গ্রুপ