এভেরোজ লালমাটিয়ার সমাবর্তনে সম্মাননা পাবে ১৩৯ শিক্ষার্থী
পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করা ৫৪ জন শিক্ষার্থী এবং O/A Level-এর ৮৫ জন শিক্ষার্থীর অর্জন উদ্যাপন করতে যাচ্ছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া। আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ‘৪র্থ হিফজ ও O/A Level সমাবর্তন ২০২৬’। ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আন্তর্জাতিক শিক্ষাক্রমের সমন্বয়ে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়েছে।শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার সেনাপ্রাঙ্গন কনভোকেশন হলের অডিটরিয়ামে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এতে সভাপতিত্ব করবেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়ার ফাউন্ডিং চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর খান মো. আক্তারুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুলটির ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক এবং সোবাহানবাগ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব শাহ ওয়ালিউল্লাহ।এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষাক্রম ও মূল্যায়ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁদের মধ্যে রয়েছেন পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশ কান্ট্রি লিড সারওয়াত রেজা, অক্সফোর্ড এ কিউ এ-এর কান্ট্রি ডিরেক্টর শাহিন রেজা এবং পিয়ারসন এডেক্সেলের বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা।কোরআন তিলাওয়াত থেকে নাট্য প্রদর্শনী, থাকছে নানা আয়োজনসমাবর্তনকে কেন্দ্র করে ধর্মীয় পরিবেশনা, সাংস্কৃতিক আয়োজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয়েছে দিনব্যাপী অনুষ্ঠানসূচি। এতে থাকবে পবিত্র কোরআন তিলাওয়াত, চেয়ারম্যানের উদ্বোধনী বক্তব্য, এভেরোজের থিম সং, আসমাউল হুসনা এবং প্রতিষ্ঠানের প্রামাণ্যচিত্র প্রদর্শনী।এ ছাড়া আরবি ও ইংরেজি নাশিদ, বালক ও বালিকাদের সম্মিলিত কোরআন তিলাওয়াত, বাংলা গানের ম্যাশআপ এবং বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন থাকছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দকেও সম্মাননা স্মারক প্রদান করা হবে। অধ্যক্ষের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।ধর্মীয় মূল্যবোধ ও আন্তর্জাতিক শিক্ষার সমন্বয়এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া পবিত্র আল-কুরআনের শিক্ষা, ইসলামি মূল্যবোধ এবং আন্তর্জাতিক মানের ইংরেজি মাধ্যমের শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নৈতিক চরিত্র বিকাশে কাজ করছে। এবারের সমাবর্তনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় অর্জন এবং O/A Level শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যকে একই আয়োজনে সম্মাননা জানানো হবে।আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্যদেরও শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।অনুষ্ঠানের বিস্তারিত- অনুষ্ঠান: ৪র্থ হিফজ ও O/A Level সমাবর্তন ২০২৬- তারিখ: ৩১ অক্টোবর ২০২৬, শনিবার- সময়: সকাল ৯টা থেকে দুপুর ২টা- স্থান: সেনাপ্রাঙ্গন কনভোকেশন হল (অডিটরিয়াম), ঢাকা- আয়োজক: এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া