ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

২-৩ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।ইকবাল হাসান মাহমুদ বলেন, এফএসআরইউর যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ বিকেলের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর গ্যাস সঞ্চালন ধাপে ধাপে শুরু হবে। তিনি বলেন, যেখানে গ্যাসের চাপ কমে গেছে, সেখানে পর্যায়ক্রমে চাপ বৃদ্ধি পাবে এবং বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।[BANGVIEWS-POST:3243]গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পরিস্থিতি আগের অবস্থায় ফিরতে অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। তিনি বলেন, টার্মিনালটি বন্ধ হওয়ার আগে যে অবস্থায় গ্যাস সরবরাহ ছিল, সেটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে।লোডশেডিং প্রসঙ্গে মন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে শুধু গ্রাহকরাই নয়, গ্যাসনির্ভর বিদ্যুৎকেন্দ্রগুলোও পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না। ফলে কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে এসব বিদ্যুৎকেন্দ্র আবার চালু করা হবে বলেও জানান তিনি।

২-৩ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী