ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা শুরু হয়েছে।বৃহস্পতিবার, ১৫ অক্টোবর সকাল ৯টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এ পরীক্ষা শুরু হয়।প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য এই মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন ১২টি বোর্ডে মোট ৪২০ জন প্রার্থীর ভাইভা নেওয়া হবে। অর্থাৎ প্রতিটি বোর্ডে প্রতিদিন ৩৫ জন করে প্রার্থী অংশ নেবেন।প্রার্থীদের আবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে থাকছেন ১৭ জন এবং অন্য গ্রুপে ১৮ জন।প্রথম গ্রুপের মৌখিক পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়। দ্বিতীয় গ্রুপের পরীক্ষা হবে বেলা ২টায়। পরবর্তী দিনগুলোতেও একই কাঠামো অনুসরণ করে ভাইভা নেওয়া হবে।এনটিআরসিএর নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানানো হবে।ভাইভায় অংশ নিতে হলে প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত হতে হবে।সঙ্গে রাখতে হবে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি। পাশাপাশি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপিও সঙ্গে রাখতে হবে।এই নিয়োগ প্রক্রিয়ার লিখিত ধাপ হিসেবে গত ১৮ এপ্রিল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। চার দিন পর, ২২ এপ্রিল প্রকাশ করা হয় ফলাফল।এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। এখন তাদের মধ্য থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।অর্থাৎ, দীর্ঘ নিয়োগ প্রক্রিয়ার লিখিত ধাপ পেরিয়ে এবার প্রার্থীদের সামনে এসেছে সরাসরি বোর্ডের মুখোমুখি হওয়ার পালা। ভাইভায় উত্তীর্ণদের মধ্য থেকেই পূরণ হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ এসব পদ।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব নির্দেশনা