ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্বের ষষ্ঠ দূষিত শহর ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সোমবার (৯ নভেম্বর) সকালে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬২। এই মাত্রার দূষণকে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।এদিন বিশ্বের ১২৬টি শহরের বায়ুমান পর্যবেক্ষণের ভিত্তিতে প্রকাশিত তালিকায় ঢাকার অবস্থান ছিল ষষ্ঠ। বায়ুদূষণের এই মাত্রা রাজধানীর বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৫০১, যা দুর্যোগপূর্ণ পর্যায়ের দূষণ নির্দেশ করে।দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। শহরটির বায়ুমান সূচক ১৯২। অন্যদিকে ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি।এ ছাড়া ১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো। পঞ্চম স্থানে থাকা মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের একিউআই স্কোর ১৭২।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০ পর্যন্ত থাকলে বাতাসকে ভালো বলে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয় পর্যায়ের।স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। আর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মান সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়।একইভাবে ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ুদূষণ দুর্যোগপূর্ণ পর্যায়ে পৌঁছায়।সোমবার সকালে ঢাকার একিউআই স্কোর ১৬২ হওয়ায় রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়েই রয়েছে।সূত্র : আইকিউএয়ার।

বিশ্বের ষষ্ঠ দূষিত শহর ঢাকা