ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'একাদশে ভর্তি হবে এসএসসি ফলের ভিত্তিতেই'

আগামী শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আগের নিয়মেই হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।[BANGVIEWS-POST:3494]ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের পদ্ধতিই অনুসরণ করা হবে। অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষার ফল, নম্বর ও জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।তিনি আরও বলেন, দেশের সব শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফলাফলে তুলনামূলকভাবে বেশি প্রভাব পড়ে। এসব বিষয়ে অকৃতকার্যের হার বাড়লে সামগ্রিক পাসের হার কমে যায়।এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণ ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে যারা পুনঃপরীক্ষণের আবেদন করবে, তাদের খাতা সম্পূর্ণভাবে যাচাই করা হবে।তিনি বলেন, আগে প্রচলিত ব্যবস্থায় খাতা পরিদর্শনের সুযোগ সীমিত ছিল। নতুন ব্যবস্থায় খাতা পুনরায় মূল্যায়নের মাধ্যমে কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।[BANGVIEWS-POST:3493]উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

'একাদশে ভর্তি হবে এসএসসি ফলের ভিত্তিতেই'