ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় র‍্যাব-৮-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার জারি করা প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।[BANGVIEWS-POST:1946]প্রজ্ঞাপনে বলা হয়, মো. মাসুদুর রহমান মনির ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই দিন তাঁর ব্যক্তিগত ও অফিসিয়াল মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও দুটি ফোনই বন্ধ পাওয়া যায়।বিষয়টি একই দিনে র‍্যাব-৮-এর অধিনায়ক র‍্যাব সদর দপ্তরকে জানান।পরে মাসুদুর রহমানের অফিস কক্ষ তল্লাশি করে ২০২৪ সালের ১২ নভেম্বর স্বাক্ষরিত ১০ দিনের ছুটির একটি আবেদন পাওয়া যায়। তিনি ডাকযোগে চিকিৎসকের পরামর্শপত্রসহ চার সপ্তাহের চিকিৎসা ছুটির আবেদনও পাঠিয়েছিলেন। তবে বিধি অনুযায়ী আবেদনগুলো গ্রহণযোগ্য না হওয়ায় সেগুলো অনুমোদন করা হয়নি।প্রজ্ঞাপনে আরও বলা হয়, অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ২০২৫ সালের ১৭ মার্চ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়।পরবর্তী সময়ে একই বছরের ২২ জুন সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।এরপর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। ২০২৬ সালের ৮ জানুয়ারি দাখিল করা তদন্ত প্রতিবেদনে মাসুদুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও এবারও তিনি কোনো উত্তর দেননি।[BANGVIEWS-POST:1944]পরে তদন্ত প্রতিবেদন, অভিযোগের গুরুত্ব ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ চাওয়া হলে কমিশনও বরখাস্তের পক্ষে মত দেয়।নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি গত ১৩ জুলাই মাসুদুর রহমান মনিরকে চাকরি থেকে বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন।প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাঁর পলায়নের তারিখ ২০২৪ সালের ১৩ নভেম্বর থেকে বরখাস্তের আদেশ কার্যকর হবে।

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত