ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ইয়াসিন আরাফাত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান মাবু।নিহত ইয়াসিন আরাফাত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের বাসিন্দা আলী হোসেনের ছেলে। পরিবারের ব্যবসায়িক কারণে তারা কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ইয়াসিন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় রামু সরকারি কলেজ থেকে অংশ নিয়েছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।[BANGVIEWS-POST:3297]সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মুহম্মদ ওসমান জানান, সকালে বন্ধুদের সঙ্গে সৈকতে ফুটবল খেলতে যান ইয়াসিন। খেলা শেষে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নামেন তিনি। কিছুক্ষণ সাঁতার কাটার পর হঠাৎ পানিতে তলিয়ে যেতে থাকেন।বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বে থাকা লাইফগার্ড ও সৈকতকর্মীরা দ্রুত উদ্ধার অভিযান চালান। পরে ইয়াসিনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মামা মাহমুদুল হাসান জানান, বন্ধুদের সঙ্গে সৈকতে খেলতে গিয়ে গোসল করতে নেমেই পানিতে ডুবে ইয়াসিনের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সাতকানিয়ার পশ্চিম ঢেমশায় নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

কক্সবাজার সৈকতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু