ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক গণমাধ্যমকর্মীর ওপর হামলা, হেনস্তা ও লাঞ্ছনার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।সংগঠনটি একই সঙ্গে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।মঙ্গলবার (২৩ জুন) এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।বিবৃতিতে বলা হয়, সকালে ধানমন্ডি-৩২ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষ পর্যায়ে ব্রিফিং চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে উপস্থিত কয়েকজনের সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরসহ একাধিক সাংবাদিককে হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। এতে ওই সাংবাদিক গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে আরও কয়েকজন গণমাধ্যমকর্মী লাঞ্ছনার শিকার হন।এইচআরএসএস বলেছে, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা তাদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি এবং এটি মুক্ত ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।সংগঠনটি আরও উল্লেখ করে, স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতা ছাড়া মানবাধিকার, সুশাসন ও গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়। তাই মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের সুরক্ষায় রাষ্ট্রসহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
এইচআরএসএস দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, আহত সাংবাদিকদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে