ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের কোনো মহাসড়কেই থ্রি-হুইলার চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরা ও ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ দেশের সব মহাসড়কে থ্রি-হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্ধারিত নিয়ম অমান্য করে কোনো থ্রি-হুইলার মহাসড়কে উঠলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।তিনি জানান, থ্রি-হুইলারগুলো মহাসড়কের পরিবর্তে স্থানীয় বাজার, ফিলিং স্টেশন ও সংযোগ সড়কে চলাচল করতে পারবে।[BANGVIEWS-POST:3942]মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই ব্যবস্থায় অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, উল্টো পথে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে।তিনি বলেন, এআই ক্যামেরার মাধ্যমে মহাসড়কে অনিয়ম ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ডও নজরদারির আওতায় আসবে। মালিক বা শ্রমিক সংগঠনের নামে কোনো ধরনের অনিয়ম হলে তা ক্যামেরায় রেকর্ড থাকবে।নতুন অটো ফাইন সিস্টেমে কোনো গাড়ি আইন ভঙ্গ করলে নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য ও জরিমানার নোটিশ পাঠানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা চালুর মাধ্যমে মহাসড়কে দুর্ঘটনা কমানো, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।

মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী