ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উরুগুয়ে ম্যাচে পয়েন্ট চায় স্পেন

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নকআউট পর্বের সমীকরণ মেলাতে আজ শুক্রবার রাতে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে স্পেন। মেক্সিকোর গুয়াদালাজারার স্টাদিও অ্যাক্রনে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে অন্তত এক পয়েন্ট পেলেই শেষ ৩২ নিশ্চিত করবে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। অন্যদিকে নকআউট পর্বে উঠতে হলে স্পেনকে হারানোর বিকল্প নেই উরুগুয়ের সামনে।[BANGVIEWS-POST:647]‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় লুইস দে লা ফুয়েন্তের দল।অন্যদিকে, প্রথম দুই ম্যাচে দুটি ড্র করে দুই পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর কেপ ভার্দের বিপক্ষেও ২-২ গোলে পয়েন্ট ভাগাভাগি করে মার্সেলো বিয়েলসার শিষ্যরা। ফলে শেষ ম্যাচে জয় ছাড়া নকআউটে ওঠার সমীকরণ কঠিন হয়ে পড়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।স্পেনের বিপক্ষে জিততে না পারলে উরুগুয়েকে নকআউটে ওঠার জন্য সৌদি আরব ও কেপ ভার্দের ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে।দুই দলের মুখোমুখি পরিসংখ্যান স্পেনের পক্ষেই। এখন পর্যন্ত ১০ দেখায় পাঁচটিতে জয় পেয়েছে স্পেন, বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। তবে বিশ্বকাপের মঞ্চে দুইবারের সাক্ষাতে কোনো দলই জয়ের দেখা পায়নি।[BANGVIEWS-POST:640] এবার সেই পরিসংখ্যান বদলে নকআউট পর্ব নিশ্চিত করতে মরিয়া থাকবে উভয় দল।

উরুগুয়ে ম্যাচে পয়েন্ট চায় স্পেন